ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে আজ ঈদের দ্বিতীয় দিন থাকছে বিশেষ অনুষ্ঠান। ৯ টা ২০মিনিটে প্রচারিত হবে সালহা খানম নাদিয়া ও আরফান অভিনীত নাটক ‘তেলেসমাতি’। বিশেষ শিশুতোষ নাটক ‘বন্ধুভূত’ প্রচারিত হবে বিকাল সাড়ে ৪টায়। রাত সাড়ে ১০ টায় ‘গানে গানে আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন দেশের লালনকন্যা ফরিদা পারভীন।
এছাড়াও যাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘এক পলকে’, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।
আগামীকাল ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রচারিত হবে আঞ্চলিক গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গহীনের গান’। হারানো দিনের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৩টায়। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে কণ্ঠশিল্পী রবি চৌধুরী’র একক সংগীতানুষ্ঠান।
এছাড়াও এদিন শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।
