গাজীপুরে ঝুটের ৪টি, জুতার একটি গুদাম পুড়েছে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৫৪ এএম

গাজীপুরে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে ঝুটের চারটি গুদাম ও একটি জুতার গুদাম। গতকাল সোমবার ভোররাতে গাজীপুর নগরীর কোনাবাড়ি থানার আমবাগ ও বাসন থানার চান্দনা চৌরাস্তায় অগ্নিকা-ের ঘটনা দুটি ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ভোর ৫টার দিকে আমবাগ এলাকার মাইনুল মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা পার্শ্ববর্তী আরও তিনটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

তাশারফ হোসেন আরও জানান, এর আগে রাত ৩টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গুদামে আগুন লাগে। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত