স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:১৪ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বুধবার ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত