যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল এবং ছয় রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয় বলে গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। আটককৃতরা হলেন, মহিদুল ইসলাম ও আতিয়ার রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকা- ঘটায়। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এ সূত্র ধরে তাদের আটক করা হয়।
