আগামী এক বছরের জন্য যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন মো. সাইদুল ইসলাম। গত ২৭ এপ্রিল যমুনা ব্যাংক লিমিটেডের ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
মো. সাইদুল ইসলাম ২০১০ সালে দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ, ফেবিয়ান গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফেবিয়ান থ্রেড লিমিটেড, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। মো. সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের বড় ছেলে। যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি। বিজ্ঞপ্তি
