রাশিয়া থেকে পড়ে এসে গলা কেটে আত্মহত্যা!

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৬:২৩ এএম

রাজধানীর মিরপুর পল্লবী এলাকার একটি বাসা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. শেফাত আকবর প্রত্যয় (৩৩)। গতকাল শনিবার মিরপুর-১২ এর সি ব্লকের দুই নম্বর রোডের পাঁচ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধারালো বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিছে, রাশিয়া থেকে পড়াশোনা শেষে ফিরে বিয়ে করেন শেফাত। পরে বিচ্ছেদ হয়। সব মিলে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মো. জসীম উদ্দীন  দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ফলে কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

পল্লবী থানার পুলিশ জানায়, শেফাত আকবরের গ্রামের বাড়ি যশোর শহরের  বেজপাড়ায়। তিনি পল্লবীর দুই নম্বর সড়কের সি ব্লকের পাঁচ নম্বর বাসার তৃতীয় তলায় কয়েকজন মিলে ভাড়া থাকতেন। চাকরি করতেন একটি বায়িং হাউজে। গতকাল সকালে এক রুমমেট বেসিনের সামনে প্রত্যয়কে রক্তাক্ত অবস্থায় দেখে ৯৯৯-এ ফোন দেন।

 সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ওই বাসাতে ছয়জন সাবলেট করে থাকতেন। একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। শেফাত রাশিয়ায় লেখাপড়া  শেষে বছর তিনেক আগে দেশে ফেরেন। পরে তিনি বিয়ে করেন। তবে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। কাক্সিক্ষত চাকরি না পাওয়াসহ পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত