সুন্দরগঞ্জে কৃষক লীগের ২ নেতাকে অব্যাহতি

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:৩১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক দীপক কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সুন্দরগঞ্জ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ অভিযোগ দেন। এ ছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি-গৃহহীন মানুষদের ঘর দেওয়ার নামে টাকা গ্রহণ করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ পরিস্থিতিতে দলটির বিভাগীয় সম্পাদক/সমন্বয়কারীর পরামর্শে সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের স্ব স্ব পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদানসহ তাদের সব সাংগঠনিক ক্ষমতা খর্ব করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত