বগুড়া-নওগাঁ রুট

মালিক সমিতির দ্বন্দ্বে বাস বন্ধ যাত্রীর ভোগান্তি

আপডেট : ০৪ মে ২০২৩, ১০:০৩ পিএম

দুই জেলার বাস মালিক সমিতির বিরোধে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। এতে দুই এলাকার যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। এর আগে নওগাঁ থেকে কয়েকটি এসি বাস চালু নিয়ে দুই মালিক সমিতির দ্বন্দ্বে গত বুধবার থেকে দুই জেলায় সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য শেখ ফরিদ বলেন, ‘তারা আমাদের না জানিয়ে ঢাকায় চলাচলের জন্য বরেন্দ্র এক্সপ্রেস নামে চারটি বাস চালু করেছে। সেগুলো আবার শহর থেকে না চালিয়ে সাপাহার থেকে যাত্রী নিয়ে আসছে। তাহলে আমরা যাত্রী কোথায় পাব। শহর থেকে চালালে আমাদের কোনো আপত্তি ছিল না।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘তারা আমাদের একটি বাস আটকে দিয়ে জানিয়েছে নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত