পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের মুনাফা কমে গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য মিলেছে।
গত রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৮ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৯৪ পয়সা।
