এমআইইজেডে সিএইচটি বাংলাদেশের কারখানা উদ্বোধন

আপডেট : ০৯ মে ২০২৩, ১১:৫৪ পিএম

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরির উদ্বোধন হয়েছে। বহুজাতিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটি জার্মানি জিএমবিএইচের অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে সিএইচটি বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার কারখানা উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য মো. আলী আহসান এবং এমজিআইয়ের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা। সম্মানিত অতিথি ছিলেন সিএইচটি গ্রুপপ্রধান নির্বাহী কর্মকর্তা/পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান। এতে আরও উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপের সিএফও অ্যাক্সেল ব্রিটলিং, সিএইচটি গ্রুপের সিটিও ড. বার্নহার্ড হেটিচ এবং (সিএইচটি সুইজারল্যান্ড এজি) ম্যানেজিং ডিরেক্টর/গ্রুপ ভাইস প্রেসিডেন্ট (টেক্সটাইল) বেনোয়া মুটল্ট।

বাংলাদেশে সরকার কর্তৃক প্রথম প্রাইভেট ইকোনমিক জোনের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিআইয়ের বর্তমানে মেঘনা ইকোনমিক জোন (এমইজেড), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) এবং কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড) নামে তিনটি ইকোনমিক জোন রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এমআইইজেড হচ্ছে এমজিআইয়ের স্থাপন করা দ্বিতীয় ইকোনমিক জোন। এমআইইজেডে অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের বিনিয়োগকারী কর্তৃক ১১টি বিদেশি প্রতিষ্ঠানসহ ২২টি শিল্প ইতিমধ্যে স্থাপিত হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত