ব্র্যাড পিট বা বেন অ্যাফ্লেক প্রেমিক হিসেবে দুই হলিউড তারকার পারফরম্যান্স কেমন? সেই প্রশ্নে উত্তর দিলেন গিনেথ প্যালট্রো। অস্কার বিজয়ী অভিনেত্রী সম্প্রতি পডকাস্ট শো ‘কল হার ড্যাডি’র অতিথি হয়েছিলেন। সেখানে দুই সুপারস্টারের সঙ্গে তার অতীত সম্পর্কের কথা তুলে ধরেন। প্রেমিক হিসেবে কে সেরা; সেই তথ্যও দেন। ১৯৯৫ সালে বিখ্যাত ‘সেভেন’ সিনেমার সেটে ব্র্যাড পিটের সঙ্গে পরিচয় গিনেথের। পাগলামিপূর্ণ সেই প্রেম ‘প্রথম দর্শনেই’ হয়ে গিয়েছিল বলে জানান তিনি। বাগদান সত্ত্বেও ১৯৯৭ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। অভিনেত্রী জানান, যখন বিচ্ছেদ হয় তখন তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন। সম্পর্ক থেকে বের হয়ে আসা কঠিন হলেও ওই সময়ে সঠিক সিদ্ধান্ত ছিল। ‘শেক্সপিয়ার ইন লাভ’ সহশিল্পী বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের স্থায়ীত্ব ছিল ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত। গিনেথ প্যালট্রো দুই সাবেককে যোগ্য সমকক্ষ বলেই মনে করেন। জানান, প্রেমের ক্ষেত্রে তাদের মধ্যে কে সেরা তা নির্ধারণ করা কঠিন। সম্পর্ক ভেঙে গেলেও ব্র্যাড পিট ও বেন অ্যাফ্লেক দুজনের প্রশংসা করেন তিনি। বিশেষ করে পিটকে ‘দুর্দান্ত’ উল্লেখ করে বলেন, তিনি চমৎকার। আমি সত্যিই তাকে অনেক পছন্দ করি। গিনেথ ২০০৩ সালে সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিনকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর দুবছর পর প্রযোজক ব্র্যাড ফালচুককে বিয়ে করেন তিনি।
×
