চট্টগ্রামে জাল প্রশ্নপত্র বিক্রি গ্রেপ্তার ৩

আপডেট : ১৩ মে ২০২৩, ০৩:১৫ এএম

চট্টগ্রামে নগরীতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ব্যবহার করে চলমান এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, আহমদ রেজা খান, মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ আরমান। এর মধ্যে আহমদ রেজা নগরের একটি মাদ্রাসার ফাজিল পর্যায়ের শিক্ষার্থী। রিফাত ও আরমান পটিয়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাকলিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা গত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি-সমমানের বলে তাদের ফেসবুক পেজে প্রচার চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত