বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
দেখুন মোখার গতিবিধি
