ফরিদপুরে জুট মিলে আগুন

আপডেট : ১৪ মে ২০২৩, ০৮:৩২ পিএম

ফরিদপুর শহরতলীর জোবাইদা-করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা পৌনে ৩টার দিকে মিলের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মিলের সূতার গুদাম, পাটের গুদাম ও সূতা কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফরিদপুর, নগরকান্দা, সালথা, বোয়ালমারী, ভাঙা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।

তবে মিলের চারপাশে আগুন ছড়িয়ে পড়ার কারণে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো আগুন নেভাতে বেগ পেতে হয়। প্রায় ৫ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে জুট মিল ও সূতা কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার শাহজাহান ঘটনাস্থলে ছুটে যান।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত