যেকোনো এটিএমে এনসিসি ব্যাংক গ্রাহকদের চার্জ ফ্রি

আপডেট : ১৮ মে ২০২৩, ০১:১৯ এএম

এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার ঢাকায় এনসিসি ব্যাংক ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ ব্যাংকের কার্ডের গ্রাহকদের জন্য দেশের যেকোনো এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ ফ্রি সুবিধা চালুর ঘোষণা দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার সময় বিবেচনায় এনসিসি ব্যাংকের বয়স ৩৮ বছর। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুশাসন,  নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতিমধ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত