দুই বছরে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমারের জান্তা

আপডেট : ১৯ মে ২০২৩, ১২:৫৭ এএম

গণতান্ত্রিক সরকারকে হটিতে ক্ষমতা দখলের পর দুই বছরে ১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমারের জান্তা। গত বুধবার জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে বেরিয়ে আসে এ তথ্য। এ প্রসঙ্গে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি টম অ্যান্ড্রু বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ১০০ কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে মিয়ানমার জান্তা। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংস যুদ্ধাপরাধের পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও কমেনি অস্ত্রের সরবরাহ। রাশিয়া, চীন ও সিঙ্গাপুর থেকেই এসেছে বেশিরভাগ অস্ত্র ও সামরিক সরঞ্জাম।

গত দুই বছরে মিয়ানমারে যাওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের নথি দেখিয়ে তিনি জানান, রাশিয়া মিয়ানমারকে ৪০ কোটি ৬০ লাখ ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। চীন থেকে গেছে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পণ্য। সিঙ্গাপুর পাঠিয়েছে ২৫ কোটি ৪০ লাখ ডলারের অস্ত্র-সরঞ্জাম। ভারত পাঠিয়েছে ৫ কোটি ১০ লাখ ডলারের অস্ত্রশস্ত্র। আর থাইল্যান্ড মিয়ানমারের জান্তার কাছে বিক্রি করেছে ২ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত