কুড়িগ্রামে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২৩, ১২:৩৪ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানার পুলিশ। আটক সাইদুল কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি গোলাম মর্তুজা।

পুলিশ জানায়, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফেসবুকে বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রচারণা চালান। বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমানের নজরে আসে। তিনি গত বৃহস্পতিবার এ বিষয়ে থানায় এজাহার করেন। সেই মামলায় সাইদুলকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত