দাউদকান্দি

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ২২ মে ২০২৩, ১১:২৩ পিএম

দাউদকান্দিতে মো. ইয়াসিন আরাফাত (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় তাকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। মো. ইয়াসিন আরাফাত গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা এবং স্থানীয় পেন্নাই গ্রামের মিজানুর রহমান ছেলে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ৮টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিসৎক ডা. আসিফ রহমান জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে যেন জানা গেছে হামলাকারীরা একই গ্রুপের লোক। তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত