কক্সবাজারের ১২ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেট : ২৩ মে ২০২৩, ০২:৫০ এএম

কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা ১২ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কক্সবাজার পৌর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, কক্সবাজার জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি আবচার কামাল, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, দপ্তর সম্পাদক জাহেদা আক্তার, কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, কক্সবাজার জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, সদস্য ওমর সিদ্দিক লালু, কক্সবাজার পৌর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সদস্য মো. রাসেল সিকদার, গাজীপুর মহানগর মহিলা দলের সহসভাপতি নাসরিন আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া এবং গাজীপুর মহানগর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মনির হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত