সুইডিশ রাষ্ট্রদূত বাগাতিপাড়ায়

আপডেট : ২৩ মে ২০২৩, ০২:৫৬ এএম

নাটোরের বাগাতিপাড়ায় মুক্ত খামার পরিদর্শন করেছেন বাংলাদেশের সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডেসহ চারজনের প্রতিনিধিদল। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেহাড়কোল এলাকায় মুক্ত খামারের প্রধান কার্যালয়ে আসেন তারা। প্রতিনিধিদলে অন্যরা হলেন ঢাকায় সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টস, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট এবং ইন্টার্ন লিন ডাভরিন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকা নওশেরার কলকুঠি, সুইডেনের একজো নওশেরা প্রকল্পের পুরনো ঘর, স্যান্ডলন্ড/হোসেন ভবিষ্যতের ট্যানারি প্রকল্পের অবস্থান, গরুর নার্সারি/খামার এবং আম ও লিচু বাগান পরিদর্শন করেন তারা এবং গ্রামের মধ্যের রাস্তায় সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে প্রায় ২০০ মিটার ভ্যান চালান। মুক্ত খামারের পরিচালক আরিফুল ইসলাম কনক জানান, সুইডেনের সিএফআই এবং তাদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়ে থাকে। মূলত তারা সেই প্রকল্পটি সরেজমিনে দেখতে এসেছেন এবং এই প্রকল্পের কার্যক্রম কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়গুলো তারা পরিদর্শন করতে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত