চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, সিডিএর জায়গা দখলে নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন স্থানীয়রা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা উদ্ধার করা হয়েছে।
