ডিএসইর আরও দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:১০ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও দুই নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে ৬ জন স্বতন্ত্র পরিচালক পেল ডিএসই।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় ডিএসই’র নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই দুই স্বতন্ত্র পরিচালক হলেন- মো. শহিদুল ইসলাম এবং কাওসার আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিচালন সাপেক্ষে তাদের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত