মেয়র ভোট নীরবে, কাউন্সিলর জমজমাট

আপডেট : ২৫ মে ২০২৩, ০২:৩৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন জমজমাট করে তুলেছে কাউন্সিলর প্রার্থী ও তাদের অনুসারীরা। সে তুলনায় মেয়র পদে ভোট অনেকটাই একচেটিয়ায় রূপ নিয়েছে। এ সিটির মেয়র পদে ভোটের মাঠের চিত্র দেখে মনে হচ্ছে এ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একক প্রার্থী আজমত উল্লা খান।

কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের প্রচার-প্রচারণা ও ব্যাজ ধারণ করা নেতাকর্মীদের সরব উপস্থিতি একচেটিয়া করে তুলেছে মেয়র পদের ভেটকে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনসহ অন্য মেয়র প্রার্থীর ভোটের মাঠে কোনো আওয়াজ বা অবস্থান দেখা যাচ্ছে না। অনেক কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীর এজেন্টও দেখা যাচ্ছে না।

তবে মেয়র প্রার্থী আজমতের অনুসারীরা ব্যজ পরে বাইরে ঘুরছেন। তাদের ভেতরে 'বিজয়ী হয়ে গেছেন' এমন একটি মনোভাব তৈরি হয়েছে। মেয়র পদের ভোট নিয়ে কেন্দ্রের আশপাশে তেমন আলোচনাও নেই। অনেকেই বলছেন, মেয়র পদে ভোট হচ্ছে নীরবে। কে কাকে ভোট দিচ্ছেন সেটা বোঝা কঠিন।

লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে মেয়র পদে ভোট নিয়ে আলোচনাও নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত