আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আপডেট : ২৯ মে ২০২৩, ০৮:৪৭ এএম

আজ সোমবার (২৯ মে) জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ 'পিস কিপার্স রান ২০২৩' অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত