ব্যাংক ডাকাতি মামলায় নিরাপত্তাকর্মী গ্রেপ্তার টাকা উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:৫৬ পিএম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শাখায় ডাকাতি মামলায় ব্যাংকের নিরাপত্তাকর্মী গোলাম হোসেন জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ ব্রিফিংয়ে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক গোলাম হোসেন জুয়েল একজন নিরাপত্তাকর্মী। তিনি গত শনিবার রাতে ব্যাংকের ভল্টের তালা খুলে ১৪ লাখ ৪৫ হাজার টাকা লুটে নেন। পরে নিজেই ব্যাংক ডাকাতির নাটক সাজিয়ে নিজের পা হাত বেঁধে ফেলেন।

পুলিশ সুপার আরও বলেন, জুয়েলের দেওয়া তথ্যমতে তার বাড়ি ও ব্যাংকের একটি কক্ষে থেকে ১২ লাখ ৬৫ হাজার  টাকা উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত