নির্বাচন কমিশনে বাড়ছে হাজার কোটি টাকা

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:২৮ এএম

চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) জন্য গত অর্থবছরের তুলনায় আসছে অর্থবছরের বাজেটে প্রায় এক হাজার কোটি টাকা বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

জুলাই মাস থেকে কার্যকর হতে যাওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে ইসির জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪০৬ কোটি টাকা। চলতি ২০২২-২৩ অর্থবছরে এই বাজেট ছিল ১ হাজার ৫৩৯ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে ছিল ১ হাজার ৪২৩ কোটি টাকা।

নির্বাচন কমিশনের পাশাপাশি এর সঙ্গে সম্পৃক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের জন্যও ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত