বিদ্যুৎকর্মী হাদীর প্রাণহীন দেহ নামিয়েছে ফায়ার সার্ভিস

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৪১ এএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হোসেনপুর সদরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাদী পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখচুড়া এলাকার ফরজুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে হোসেনপুর উপজেলা সদরের কোর্ট মসজিদের এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে ওঠেন শ্রমিক আব্দুল হাদী। কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কথা থাকলেও এ সময় বিদ্যুৎ লাইন চালু ছিল। আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। এ ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারীর নেতৃত্বে ফায়ার ফাইটার শাকিল খান, নাজমুল, সুজন, রুবেল ও ড্রাইভার মামুন আব্দুল হাদীকে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে নামিয়ে আনেন। পরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত