লাকসামে সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতা পেলে এলাকায় থাকতে পারবেন না

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৪২ এএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আপনারা কেউ এলাকায় থাকতে পারবেন না। তাই আগামী নির্বাচনে এ আসনে তাজুল ইসলামকে জয়ী করতে হবে। আপনারা যদি মনে করেন একটা আসনে না জিতলে কিছু হবে না, তাহলে রাজার পুকুর দুধ দিয়ে ভরাট করার গল্পের মতো হয়ে যাবে। পুকুর পানিতে ভরে যাবে, দুধ হবে না।

গতকাল শুক্রবার কুমিল্লার লাকসাম পৌর মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকরা। পরে প্রতিমন্ত্রী নবাব ফয়জুন্নেছার কবর জিয়ারত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত