জাপার নির্বাচনী পরিকল্পনা জানতে চেয়েছেন হাস

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৬:০৮ এএম

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্টের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে জিএম কাদেরের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠকের ব্যাপারে মাসরুর মওলা দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে জাতীয় পার্টির নির্বাচনী সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন রাষ্ট্রদূত। এ সময় নির্বাচনের ব্যাপারে পার্টির ওপর সরকারের কোনো ধরনের চাপ রয়েছে কি না, তাও জানতে চান রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে কোনো চাপ নেই বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছেন জাপা চেয়ারম্যান। এ সময় তিনি আরও বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে।

এর আগে গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, এমন নীতি ঘোষণার পরই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত