ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৪৭ এএম

পোশাক শ্রমিকদের জুন মাসের প্রথম ১৫ দিনের বেতন পরিশোধ এবং ঈদের ছুটির আগে বোনাস দিতে কারখানার মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

সরকারি কর্মকর্তা, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে গতকাল মঙ্গলবার এক ত্রিপক্ষীয় বৈঠকে প্রতিমন্ত্রী মন্নুজান বলেন, ‘ঈদ যেহেতু মাসের শেষে, মালিকদের উচিত শ্রমিকদের প্রথম ১৫ দিনের বেতন ও ঈদের বোনাস প্রদান করা। মালিকরা সক্ষম হলে পুরো মাসের বেতনও দিতে পারেন, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়।’

এ সময় তিনি উল্লেখ করেন, পোশাকশিল্প রপ্তানিনির্ভর, তবে ঈদযাত্রায় সুবিধা দিতে সবদিক বিবেচনায় নিয়ে পোশাক মালিকরা শ্রমিকদের সঙ্গে ঈদের ছুটির বিষয়ে আলোচনা করে নিতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, ‌ঈদ যখন আসে তখন মজুরি, বেতন-ভাতা, উৎসব-ভাতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পূজা-পার্বণকে কেন্দ্র করে সরকার নিজস্ব উপায়ে ভাতা দিয়ে থাকে ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজেদের সমঝোতার ভিত্তিতে ভাতা দেয়। এ নিয়ে সঠিক ব্যবস্থাপনা ও কিছু মালিকের অদূরদর্শিতার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সঠিক সময়ে শ্রমিকের ন্যায্য বেতনটা দিয়ে দেবেন। বেতনের আগে বোনাসটা দিয়ে দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত