বলাৎকারকান্ডে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:৫৫ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের হাছেন আলী তালুকদারের ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য।

জানা যায়, গত ২০ মে রাতে শিশুটি গোবিন্দাসী এলাকার শহিদুলের গরুর খামারে ঘুমিয়েছিল। আনোয়ার হোসেন গভীর রাতে গিয়ে শিশুটিকে ডেকে তুলে হত্যার হুমকি দিয়ে একটু দূরে নিয়ে বলাৎকার করে। পরে খামারের শ্রমিকরা এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আনোয়ার হোসেন পালিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত