আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে আবার সরবরাহ শুরু

আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৫২ এএম

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আবার বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিলো ৬০৭ মেগাওয়াট।

এর আগে বুধবার বিকেল ২টা ৪৬ মিনিটে সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পিজিসিবি'র প্রকৌশলীগণের দ্রুত পদক্ষেপে বুধবার বিকেলে ৩টার মধ্যেই লাইনটি চালু করা সম্ভব হয়েছিল।

বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সম্পন্নের পর রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। এর আগে ২ জুন সর্বোচ্চ ১০৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছিল আদানি। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত