জাভি বললেন

মেসির জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা নিজ মুখেই জানান মেসি। এক সাক্ষাৎকারে মেসি তার সিদ্ধান্ত জানানোর সময় উঠে আসে বার্সেলোনা প্রসঙ্গও। আর্জেন্টাইন ফুটবলার নিজেই জানান, জাভির সঙ্গে যোগযোগ হয়েছিল তার। বার্সেলোনা কোচ জাভি বললেন, মেসির জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না।

এক সাক্ষাৎকারে জাভি বলেন, 'মেসির জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। জর্জ মেসি (মেসির বাবা) ক্লাবকে ফোন করে জানিয়েছেন মেসি আসছেন না। মেসির সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়েছে। সব পক্ষই এটি নিয়ে উল্লসিত ছিল। তবে পরিস্থিতি এটি হতে দেয়নি।’

জাভি বলছেন, কয়েকদিন আগে থেকেই নাকি মেসি বুঝেছিলেন যে, তার বার্সায় ফেরা হচ্ছে না। জাভি আরও বলেন, ‘সে বিস্তারিত বিষয়টি বলেছে। আগে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তেমনটি আবার চাননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত