এক শাড়িতে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০২৩, ০১:২৩ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে নিজ বাড়িতে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন আলাদীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা ও তার স্ত্রী একই গ্রামের পারুল বিবি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রতিবেশী তাদের বাড়িতে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, গত ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। পারুল সোহেলের দ্বিতীয় স্ত্রী। আর পারুলের সঙ্গে তার আগের পক্ষের স্বামীর বিচ্ছেদ হয়েছে। পারুল ও সোহেলের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ তাদের নজরে পড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত