পিঠের ব্যথায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তাই তার খেলা নিয়ে ছিল শঙ্কা। অবশেষে সেটাই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের। টসের আগের রাতে স্কোয়াড থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের ছিটকে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিবি। তার অনুপস্থিতিতে উদ্বোধন করতে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে।
বিসিবি পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘তামিম তলপেটে ব্যথা অনুভব করছেন যা নিয়ে বিপত্তি হচ্ছে। আমাদের চিকিৎসায় ব্যথা কমিয়ে উন্নতির দিকে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত, টেস্ট ম্যাচ খেলার মতো তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। অনুশীলনে ব্যাটিং এবং ফিল্ডিং করার সময় তামিম অস্বস্তি আর ব্যথা অনুভব করছেন। তাই পাঁচ দিন খেলার জন্য এখনই উপযুক্ত নয় তামিম।’
