চার সপ্তাহ পর বল হাতে সাকিব

আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:০৩ এএম

প্রায় চার সপ্তাহ পর বল হাতে নিলেন সাকিব আল হাসান। মিরপুরে আজ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালীন তিনি অনুশীলন করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে।

আঙুলের চোটের কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে নেই নিয়মিত অধিনায়ক সাকিব। যে আঙুলে চোট রয়েছে তার, সেই আঙুলে এদিন প্লাস্টারও ছিল না। পুরোদমে রানিং করার পর ইনডোরে বোলিং অনুশীলন করেন এই অলরাউন্ডার।

আফগানিস্তান সিরিজে টেস্ট মিস করলেও ওয়ানডে সিরিজে ফেরার পূর্ণ সম্ভাবনা আছে সাকিবের। গত কয়েকদিন নিয়মিত সময় ধরে রানিং করছিলেন। কালও রানিং করেছিলেন। তবে নতুন বিষয়- ডান হাতের তর্জনীতে প্লাস্টার ছিল না। হাত নাড়াতে পারছিলেন ভাল ভাবে। তাই বাম হাতে বোলিং করতে সমস্যা ছিল না।

কোচ হেরাথও তাই নিষেধ করেননি। এদিন জাতীয় দলের ড্রেসিংরুম ছেড়ে টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের সঙ্গে চলে গেলেন পাশের ইনডোরে। সেখানেই বোলিং নিয়ে কাজ করেছেন সাকিবের সঙ্গে।

বল করলেও আজই ব্যাট হাতে নিতে পারবেন না সাকিব। ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়া সাকিবের পুরোপুরি সেরে উঠতে আরও দুই সপ্তাহের মতো লাগবে। তাই আপাতত বাম হাতে বোলিং অনুশীলন পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হচ্ছে সাকিবকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত