দুর্নীতিবাজদের এখান থেকে কারাগারে পাঠাব : হাইকোর্ট

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:৪১ এএম

দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের উদ্দেশে হাইকোর্ট বলেছে, ‘তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে এখান (হাইকোর্ট) থেকে কারাগারে পাঠানো হবে।’ গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।

‘আত্মসাৎ ৫৮২ কোটি টাকার সার’ শিরোনামে গত ৪ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত