হাসমতউল্লাহ শহিদির বলে এডজ হয়েছিল। স্লিপের চোখ ফাঁকি দিয়ে সেটা বাউন্ডারি হতে পারত। আরেকটি চার পেতে পারতেন নাজমুল হোসেন শান্ত। তবে সীমানা পাড় হওয়ার আগেই ধরে ফেলেন আফগান ফিল্ডার। ছুড়ে মারেন উইকেট কিপারের দিকে।
ততক্ষণে দুটি রান নিয়ে ফেলেছিলেন ব্যাটসম্যানরা। তিন রান নেওয়ার চেষ্টায় ছিলেন তারা। কিন্তু দাগ স্পর্শ করার আগেই রান আউটের শিকার হন জাকির হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭১ রান। ৯৫ বলে ইনিংসটি সাজানো ছিল ৮টি চারে।
জাকিরের আউটে ভাঙে ১৭৩ রানের জুটি। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ১৯১ রান। শান্ত অপরাজিত আছেন ৯২ রানে। ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।
