'আফগান অধিনায়ক আশঙ্কামুক্ত'

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:২৬ পিএম

তাসকিন আহমেদের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়িছিলেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে জেগেছে তাই সংশয়। কেননা কনকাশন প্রটোকল অনুযায়ী ২৪ ঘণ্টা থাকতে হবে পর্যবেক্ষণে। তবে আফগান দলনায়ক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কোচ জনাথন ট্রট।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, একটু ব্যথা পেয়েছে সে, জায়গাটা কালচে হয়ে গেছে। সে পর্যবেক্ষণের মাঝেই রয়েছে। আমাদের মেডিকেল টিম তাকে দেখছে। সে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার সুস্থ হওয়াটা প্রয়োজন। আমি আশা করি সে সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরে আসবে।’

ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর ফিজিও ছুটে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন, তবে হাশমতউল্লাহ ব্যাটিং চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই মাঠ ছেড়ে যান। যদিও তিনি হেটেই ফিরে গেছেন। ট্রট জানিয়েছেন, এমআরই বা সিটিস্ক্যানের প্রয়োজন হয়নি এখনও। তাকে হাসপাতালেও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত