আঞ্জুমান মুফিদুলকে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দেবে জিপি!

আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:০১ এএম

সামাজিক কল্যাণ ও দাতব্য কার্যাবলি সম্প্রসারিত করতে জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামকে বিনামূল্যে নির্দিষ্ট সংখ্যক এসএমএস পাঠানোর সুবিধা দেবে গ্রামীণফোন। গত রবিবার রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়। চুক্তির আওতায় নিজেদের দাতব্য কার্যাবলি প্রচারে ২০ লাখ এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবে আঞ্জুমান মুফিদুল ইসলাম। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত