বলছেন ফেদেরার

নাদাল থাকতে জকোভিচ সর্বকালের সেরা নন

আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম

কিছুদিন আগেই ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সার্বিয়ান নোভাক জকোভিচ। পুরুষ এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ে এককভাবে এগিয়ে তিনি। তবে কি জকোভিচ সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। আপাতত রজার ফেদেরার তা মানছেন না।

ক্যারিয়ারে পুরুষ এককে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রজার ফেদেরার। ফেডেক্স কেন জকোভিচকে এখন সর্বকালের সেরা বলছেন না, দিয়েছেন তার ব্যাখাও। সুইস এই কিংবদন্তি বলছেন, যতদিন রাফায়েল নাদাল খেলবেন জকোভিচকে সর্বকালের সেরা বলা যাবে না। নাদাল এখন পর্যন্ত জিতেছেন ২২ গ্র্যান্ড স্ল্যাম।

সেরা তারা তিনজনই। তবে সর্বকালের সেরার বিচারে ফেদেরার নিজেকে আনছেন না। সুইস পত্রিকা তাজেস অ্যানজেইজারকে দেওয়া সাক্ষাৎকারে ফেদেরার বলেন, 'জকোভিচের যে অর্জন, সেটি বিশাল। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এর চেয়ে বেশি কিছু অর্জন করা সম্ভব নাও হতে পারে। তবে আমি তাকে সর্বকালের সেরা এখনই বলতে রাজি নই। যত দিন রাফায়েল নাদাল খেলা চালিয়ে যাবে, তত দিন এ বিষয়ে (সর্বকালের সেরা) কোনো কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত