সরকারের বিদায়ের সুর বাজছে : রিজভী

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:২৫ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মুক্তিকামী জনতা ‘মাফিয়া’দের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ে বিষাদের সুর বাজছে এখন।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময়ের মতো একই কায়দায় বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও গায়েবি মামলা বিস্ময়করভাবে বেড়েছে। পাইকারি হারে সারা দেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে। কেউ বাড়িতে অবস্থান করতে পারছেন না। সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, তাদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। রাজারবাগ, বেইলি রোড, গণভবনকে কাশিমবাজার কুঠিতে পরিণত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত