প্রধানমন্ত্রী শনিবার গোপালগঞ্জ যাবেন

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৩১ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন। ওই দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমির খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার কোটালীপাড়ায় আসবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত