ভৈরবে ৬৫০ এতিম শিশুর মায়ের মধ্যে মাংস বিতরণ

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৪৪ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ৬৫০ জন এতিম শিশুর মায়ের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবারের মতো এবারও এই মাংস বিতরণ করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় ভৈরবের দক্ষিণ চ-িবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের এতিমের মায়েদের মধ্যে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর।

বিশেষ অতিথি ছিলেন মিসেস সাগরিকা আমিন, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকী, নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, কাতার চ্যারিটি বাংলাদেশের ফিল্ড অফিসার নূরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত