সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে প্রকাশিত দুটি বইয়ের নাম কী?
উত্তর : ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’
২. স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী কবে মৃত্যুবরণ করেছেন?
উত্তর : ২৯ মার্চ, ২০২৩
৩. বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয় কবে?
উত্তর : ১ অক্টোবর, ২০১৮
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল আইনের সর্বোচ্চ শাস্তির বিধান কী?
উত্তর : ২০ বছর কারাদন্ড
৫. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ৫৮৮ মার্কিন ডলার
৬. প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্য পদ পেয়েছেন কে?
উত্তর : মাশরাফি বিন মর্তুজা
৭. কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি কে তৈরি করেছেন?
উত্তর : রাধাবতী দেবী
৮. যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন কত সালে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২০২৪ সালে
৯. সার্ক ‘বিশেষ সাহিত্য পুরস্কার-২০২৩’ কাকে প্রদান করা হয়েছে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
১০. বিশ্বব্যাংকের সহায়তায় দেশের সড়ক দুর্ঘটনা রোধে সরকারের গৃহীত প্রকল্পের নাম কী?
উত্তর : বাংলাদেশ সেফটি প্রোগ্রাম
১১. বাংলাদেশের পরবর্তী (৭ম) জনশুমারি হবে কত সালে?
উত্তর : ২০৩১ সালে
১২. মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো নভোচারীর নাম কী?
উত্তর : ক্রিস্টিনা কোচ
১৩. বজ্রপাত বাংলাদেশের কততম প্রাকৃতিক দুর্যোগ?
উত্তর : ১৩তম
১৪. মাত্র চার বছর বয়সে বই লিখে বিশ্বরেকর্ড করেছেন কে?
উত্তর : সৈয়দ রশিদ আল মেহেইরি
১৫. জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইউক্রেন ইস্যুতে ভোটদান থেকে বিরত ছিল কতটি দেশ?
উত্তর : ১৭টি
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত
