শ্রমিক ছাঁটাই-হয়রানি বন্ধ করা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে অশি^নী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুম গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সম্পাদক মো. ইমরান হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও ২০১৮ সালের সরকারি গেজেট ঘোষিত বেতন স্কেল চালু করার দাবি জানান। এ দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক দপ্তরে একটি স্মারকলিপি দেন তারা। সমাবেশের আগে ফকিরবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে অশি^নী কুমার হলের সামনে শেষ হয়।
