বন্ধুর বিয়েতে এসে হাওরে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৩০ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বন্ধুর বিয়েতে এসে হাওরে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মরিচখালী এলাকার বড় হাওরে এ ঘটনা ঘটে। দুই বন্ধু হলেনÑ পটুয়াখালীর বাসিন্দা লিমন (২৩) ও নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা রাফু (২৪)।

মরিচখালী এলাকায় বন্ধু তৌকিরের বিয়েতে গত সোমবার এসেছিলেন লিমন ও রাফু। গতকাল দুপুরে বাড়ির পাশের বড় হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তারা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পানি থেকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত