ইসলামী ব্যাংকের শরিয়াহ কমিটির নতুন চেয়ারম্যান

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:২১ এএম

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার (মাদ্রাসা) মহাপরিচালক (মুহ্তামিম) মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। বর্তমানে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এনআরবিসি ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে দাওরায়ে হাদিসে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং পরবর্তী সময়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কওমি মাদ্রাসার জন্য সরকার অনুমোদিত সুপ্রিম কাউন্সিল আল হাইতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশ-এর সদস্য। তিনি সৌদি আরবের প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া থেকে প্রকাশিত আরবি ও ইংরেজি ম্যাগাজিন বালাগ আশ-শরক পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন মাসিক পত্রিকা আত-তাওহীদ-এরও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের হালিশহর কে-ব্লক কেন্দ্রীয় মসজিদের খতিব। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত