জামালপুরের প্রধান সড়কের দুর্ভোগ লাঘবের দাবি

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:০১ এএম

জামালপুর শহরের প্রধান সড়কের জাহেদা শফির মহিলা কলেজগেট থেকে বকুলতলা চত্বর পর্যন্ত বেহাল দশায় জনদুর্ভোগ থেকে রক্ষার দাবিতে এবং সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা নাগরিক কমিটির যৌথ আয়োজনে পৌর শহরের দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, গত দুই মাস আগে শহরের প্রধান সড়কটি সংস্কার করা হয়েছে। মাত্র কয়েক দিনের বৃষ্টিতে ওই রাস্তার কার্পেটিং ধুয়ে গেছে। তারা এই নিম্নমানের কাজের জন্য সড়ক বিভাগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির সদস্য রবিউল ইসলাম রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সভাপতি অজয় পাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা আমির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত