এক ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আরেক ভাইয়ের। গত শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার আমেরতল গ্রামে একটি মুরগি খামারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২) ও টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। তারা স¤পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, আনিছুর ও লিটন ওই এলাকার একটি মুরগি খামারে কাজ করতেন। খামারের মুরগিগুলোকে রক্ষায় তারের বেড়া দিয়ে সেখানে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল। রাত ৮টার দিকে খামারে পড়ে থাকা একটি বিদ্যুতের তার সরানোর সময় বিদ্যুৎ¯পৃষ্ট হন আনিছুর। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে চাচাতো ভাই লিটনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
